নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:০৪ পিএম

দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়কে পুরস্কারের অর্থ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুরস্কারের অর্থ ছাড়াও যেসব খেলোয়াড়দের ঘরের প্রয়োজন, তাদের ঘর দেবেন প্রধানমন্ত্রী।

ইতোমধ্যে প্রত্যেক নারী ফুটবলারের বাড়িঘরের খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন সরকারপ্রধান।

এছাড়া বুধবার নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমার নিজ জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বাড়ি তৈরি করে দেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী দেখেন সেই ছবি। সেখান থেকেই রূপনার পরিবারের জন্য বাড়ি তৈরির নির্দেশনা দেন তিনি।

৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারে মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। বুধবার দুপুরে দেশে ফিরলে তাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফের কর্তারা।

আরও পড়ুন: সাফজয়ী কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি

এরপর ছাদখোলা বাসে চড়ে বিমানবন্দর থেকে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে ফেরা পর্যন্ত লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন বাঘিনীরা। রাজধানীর রাজপথে ফুল ছিটিয়ে বরণ করে ফুটবল প্রেমীরা।


একাত্তর/আরএ

বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
বিশ্বকাপের বিশ্বমঞ্চে গত ২৪ ঘণ্টা ধরে যিনি ছিলেন সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেই মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর যেন এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেলেন। ফিফার...
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে এক নজিরবিহীন ভূরাজনৈতিক ও ফুটবলীয় কেলেঙ্কারির কেন্দ্রে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর