নিজ গ্রামে উষ্ণ সংবর্ধনা পেলেন সাফজয়ী সাবিনা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ পিএম

ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনকারী করেছে বাংলাদেশ ফুটবল দল। এরপর থেকেই অধিনায়ক সাবিনা খাতুনসহ বাকি খেলোয়াড়রা ভাসছেন প্রশংসার বন্যায়।

সাফজয়ের পর প্রথমবারের মতো শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরায় পা রাখলেন সাবিনা। পৌঁছেই পেলেন উষ্ণ সংবর্ধনা।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ এক শোভাযাত্রায় অংশ নেন সাবিনা খাতুন। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

image


সংবর্ধনা শেষে সাফজয়ী সাবিনা বলেন, ‘সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনো কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত।’

সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সাতক্ষীরাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এমন সাফল্য দেশকে বিশ্বের কাছে আরো এক ধাপ এগিয়ে নিলো।’

আরও পড়ুন: সাফজয়ী সব নারী ফুটবলারকে ঘর দেবে সরকার

সাতক্ষীরার অপর সাফজয়ী ফুটবলার মাসুরা খাতুন এখনো তার জেলায় পা রাখেননি। তিনি সাতক্ষীরা আসলে তাকেও সংবর্ধনা দেওয়া হবে।

তাছাড়া সাবিনা ও মাসুরাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।


একাত্তর/আরএ

জয়পুরহাটে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের কারণে বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরইমধ্যে ঘটনায় জড়িত ব্যক্তিরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর