মেয়েদের ফুটবলে বাধা: ক্ষমা চাইলেন জড়িতরা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ এএম

জয়পুরহাটে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের কারণে বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরইমধ্যে ঘটনায় জড়িত ব্যক্তিরা ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর বাধা দিবেন না বলে অঙ্গীকার করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিলকপুর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় বাচ্চাহাজি মাদ্রাসার সহকারী পরিচালকসহ মুসল্লিরা খেলা বন্ধ করে দেয়া বা মাঠে ভাঙচুর করার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর বাধা দিবেন না বলে অঙ্গীকার করেন। খবর বাসসের।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত টিমের প্রধান উপসচিব দেবি চন্দ উপস্থিত থেকে সকলের বক্তব্য শোনেন।

এসময় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ও আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম।

স্থানীয় ইমাম আ. সামাদ ও আবু বক্কর সকলের সামনে ক্ষমা চেয়ে বলেন, গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মাঠের ঘেরা ভাঙচুরের বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাই।

এ সময় তদন্ত টিমের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে আলাদা করে মতবিনিময় করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য অনুরোধ করেন।

এর আগে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিলো। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

একাত্তর/আরএ
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর