নাটোরে চেয়ারম্যানের পিটুনিতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

নাটোরের নলডাঙ্গায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা জীবন মারা গেছেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর একটা ২০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত জামিউল ইসলাম জীবন নলডাঙ্গা উপজেলার রামসাকাজিপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং নলডাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল। 

নিহত জীবনের ভাই আল আমিন জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক মসজিদের মাইকসহ যন্ত্রাংশ চুরির ঘটনায় রামশাস কাজিপুর গ্রামে সালিশ করেন উপজেলা চেয়ারম্যান আসাদসহ স্থানীয় প্রধানরা। সালিশে মসজিদের মাইকের যন্ত্রাংশ চুরির বিষয়ে এলাকার মাদকসেবীদের দোষী করেন প্রধানরা। 

পরে ফেসবুক লাইভে এসে জামিউল ইসলাম জীবন অভিযোগ করেন, সালিশের মাধ্যমে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। সেইসাথে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নারী হয়রানি, বিদ্যুৎ চুরি, মাদ্রাসার ল্যাপটপ চুরিসহ নানা অভিযোগ করেন জীবন। আসাদ তাকে আগেও হত্যার হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

সোমবার রাতে আসাদ এবং তার ভাইয়েরা জীবনকে ডেকে লাইভের বিষয়ে জিজ্ঞাসা করার সময় দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় জীবন এবং তার বাবা গুরুতর জখম হন। 

আরও পড়ুন: ঝিনাইদহে বাক-প্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার

আহত অবস্থায় তাদেরকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার জীবনের মৃত্যু হয়। 

এদিকে, এ ঘটনায় মঙ্গলবার জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, রামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

একাত্তর/এসজে

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
কিশোরগঞ্জে কর্তৃপক্ষে অনুমতি না নিয়ে বিদেশ যাওয়া এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর