ভেজাল কীটনাশক বিক্রির অভি‌যো‌গে লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ এএম

শেরপুরে বিভিন্ন খুচরা প্রতিষ্ঠানে ভেজাল কীটনাশক সরবরাহের অভিযোগ এক বিক্রয় প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান চৌরাস্তা বাজারে ওই বিক্রয় প্রতিনিধিকে আটক ও জরিমানা করা হয়।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম মোশারফ হোসেন (২৮)। তার বাড়ি নকল উপজেলার বারমাইশা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

উপ‌জেলা প্রশাসন সূ‌ত্র জানায়, মোশারফ অনুমোদনহীন কোম্পানি থেকে উৎপাদিত একটি ভেজাল কীটনাশক বিভিন্ন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করে আসছিলেন। দীর্ঘদিন যাবত ভেজাল এ কীটনাশকে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ছিল। এক পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় জনতা তাকে আটক করে। 

image


আরও পড়ুন: সংঘর্ষ থামাতে গিয়ে দুই ভাই নিহত, আহত পাঁচ

খবর পেয়ে ইউএনও পারভীন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে মোশরাফ হো‌সেন দোষ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর