বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর খেলায় মেতেছে: কাদের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

সরকার বিদায়ের সাইরেন নাকি বেজে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৪ বছর ধরেই বিএনপি মহাসচিবের কানে সরকার বিদায়ের সাইরেন বাজছে, জনগণের কানে নয়।

শেখ হাসিনার উন্নয়ন-অর্জন দেশের জনগণ ঠিকই দেখতে পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা চোখে কালো চশমা পরে থাকে বলে তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়, এজন্যই বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন উন্নয়ন-অর্জন দেখতে পায় না।

কমিটিতে দলের দুঃসময়ের নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে, বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকবে না এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী যেকোনো শিক্ষিত লোকের জন্য আওয়ামী লীগের দরজা সবসময় খোলা।

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের শৃঙ্খলা শেখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আমাদের সবার নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আর আমরা সবাই তাঁর কর্মী। 

আরও পড়ুন: যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি আবারও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

জাতিসংঘে বিশ্ব মানবতা এবং মানব সভ্যতার পক্ষে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাত্তর/এসজে

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর