চুরি যাওয়া টাকার চেয়ে বেশি পেলেন কৃষ্ণা-সানজিদারা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ এএম

নেপাল থেকে সাফ জিতে দেশে ফেরা কৃষ্ণা রানী ও শামসুন্নাহারসহ বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ফুটবলারদের ক্ষতিপূরণ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

শনিবার হারানো টাকার বেশি পেয়েছেন কৃষ্ণা-সানজিদারা। যা হারানো অর্থের চেয়ে বেশি।

বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ব্যক্তিগত তহবিল থেকে তাদের ক্ষতিপূরণ দিয়েছেন। 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমে জানান, সানজিদা ও কৃষ্ণাদের চুরি যাওয়া টাকা দিয়ে দিয়েছে বাফুফে। বাচ্চা মেয়েদের টাকা হারিয়ে গেছে। আমাদের তো ব্যক্তিগত দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে দিয়ে দিয়েছি। এই কারণে যে, তারা যেন খুশি থাকে। মাহফুজা আক্তার কিরণের ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে,  কৃষ্ণা রানী সরকারকে দেড় লাখ টাকা দেখা হয়েছে। অন্যদিকে শামসুন্নাহারকে এক লাখ ও সানজিদা আক্তারকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেওয়া হয়েছে।

বাফুফের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি জানিয়েছেন, যে তিন খেলোয়াড়ের টাকা হারিয়েছিল তাদেরকে বাফুফে সভাপতি ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মিলে তার চেয়ে বেশি টাকা দিয়েছেন। 

আরও পড়ুন: জানুয়ারি থেকে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

এর আগে নেপাল থেকে সাফ জিতে দেশে ফেরার পর বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির অভিযোগ উঠে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কৃষ্ণাসহ অন্যান্য ফুটবলাররা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সাফজয়ী কৃষ্ণা রানী সরকারের লাকেজ থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকা। এছাড়া শাসসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার খোয়া গেছে। তাছাড়া আরো দুই থেকে তিনজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল।

তবে, বিমানবন্দরে না বাফুফে ভবনে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি।


একাত্তর/আরবিএস  

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর