জানুয়ারি থেকে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬ পিএম

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও নির্বাচন কমিশন সচিব হুমায়ুন করীর খোন্দকার বলেছেন, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে যারা ১০ আঙুলের ছাপ দেননি, আগামী জানুয়ারি থেকে তাদের ১০ আঙুলের ছাপ নেয়া হবে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের ত্রৈমাসিক সভায় তিনি একথা বলেন। 

এ সময় নির্বাচন কমিশন সচিব কর্মকর্তাদের ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বেশ কিছু দিকনির্দেশনা দেন।

হুমায়ুন করীর জানান, যারা স্মার্টকার্ড নিয়েছেন তারা ১০ আঙুলের ছাপ দিয়েছেন। যারা দেননি, আগামী বছরের প্রথম দিকে তাদের দশ আঙুলের ছাপ নেওয়া শুরু হবে। 

তিনি বলেন, আমরা যেহেতু আগামী ভোট (জাতীয় নির্বাচন) আরও সুন্দর করতে চাই, এ কারণে আমরা প্রিঙ্গার প্রিন্ট আপডেট করবো। আমরা কমিশনের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করছি। চলমান হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (আগামী বছরের ২ মার্চ) পরপরই এই কার্যক্রমে যাবো। এই ভোটার তালিকা ধরেই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট হবে। 

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের সেবার গতি আরও বাড়াতে হবে, না হলে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন।  ১০ আঙুলের ছাপ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া যাবে না। 

একেএম হুমায়ুন কবীর বলেন, ‘যারা নতুন ভোটার- তাদের পিএসসি, জেএসসি, এসএসসি’র সার্টিফিকেট, প্রয়োজনে জন্ম নিবন্ধন দেখে নিচ্ছি যাতে ভুল না হয়। একটি বিষয় সতর্ক থাকতে বলবো। যারা বয়স্ক ব্যক্তি তাদের যেন সচেতনভাবে যাচাই-বাছাই করে ভোটার করা হয়। ঢাকায় নানা ধরণের মানুষ বসবাস করেন। পরিপূর্ণ তথ্য না দিলে কাউকে ভোটার করবেন না।

তিনি বলেন, যদি একেবারে নতুন ভোটার হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সনদ তো রয়েছে। সেটা ফলো করতে হবে। ওয়ারিশান সনদটা ভালো করে দেখে নিয়েন। যেন ছোট ভাই বড় না হয়ে যান। এসব বিষয় খেয়াল রাখবেন।

তিনি বলেন, আমরা প্রবাসীদের জন্য সব সময় অগ্রাধিকার দিচ্ছি। তাদের জন্য একটা পৃথক ডেস্ক খুলেছি। তার অর্থ এই নয়, রোহিঙ্গার দ্বিতীয় জেনারেশনের সৌদি আরব থেকে যেন এসে ভোটার হয়ে যাবে।

আরও পড়ুন: করোনায় আরও চার মৃত্যু, নতুন শনাক্ত ৩৫১

নতুন ভোটার আবেদন এবং এনআইডি সংশোধনের ক্ষেত্রে কি ধরণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে কথা বলেন ঢাকা অঞ্চলের কর্মকর্তারা। কথা বলেন ইভিএম নিয়েও। 

ইসি সচিব জানান, রোহিঙ্গাদের কেউ যাতে ভোটার হতে না পারে সে ব্যাপারে সজাগ আছে নির্বাচন কমিশন। 


একাত্তর/এসি

আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর