ভোট নিয়ে আওয়ামী লীগের দিবা স্বপ্ন ভেঙে দেয়া হবে: বিএনপি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিবা স্বপ্ন ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।

তারা বলেন, নির্দলীয় সরকার ছাড়া ভোট হলে সেটি প্রতিহত করবে বিএনপি। সেই সাথে দলীয় সরকারের অধীনে ভোটের আয়োজন করা নিয়ে নির্বাচন কমিশনকেও হুঁশিয়ার করেন তারা।

ঢাকা মহানগরীর ১৬ স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হাতিরঝিল এলাকায় এক সমাবেশে এসব কথা জানান, বিএনপি নেতারা।

নিত্যপণ্যের দাম কমানো ও সরকারের পদত্যাগের দাবিতে চলা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও জোনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

হাতিরঝিলের বাংলামটর প্রান্তে এই সমাবেশে নিত্যপণ্যের দাম কমানো ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে শ্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, আওয়ামী লীগের ওপরে জনগণের আস্থা নেই।

তিনি বলেন, যারা বিএনপি-আওয়ামী লীগ করে না, নিরপেক্ষ, তারাও আওয়ামী লীগকে বিশ্বাস করে না। বিএনপির ওপরে তারা ভরসা করতে পারে, বিএনপিকে বিশ্বাস করে।

আজকে দেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান ঠিক নেই দাবি করে মির্জা আব্বাস বলেন, কোর্ট বলেন, কাচারি বলেন, থানা বলেন, পুলিশ বলেন কোনো কিছুরই ঠিক নাই। সব নষ্ট করেছে।

জনগণের টাকায় কেনা বন্ধুক দিয়ে গুলি করে জনগণকে হত্যা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো স্বৈরশাসক কখনো বুঝতে পারেনি যে, বন্দুকের নল ঘুরতে পারে।

যখন বুঝতে পারে তখন তাদের আর সময় থাকে না। সুতরাং সময়ের আগেই সাবধান হয়ে যান। বন্ধুকের নল কিন্তু আপনাদের দিকেও ঘুরে যেতে পারে বলে সতর্ক করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য কত প্রক্রিয়া করতেছেন। এই যে ইভিএম কীসের ইভিএম? আট হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কিনে আনবেন। এই টাকাও ব্যয় হবে অবৈধভাবে।

আব্বাস বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। হতে দেওয়া হবে না। ওনারা বলেন, বিএনপি নির্বাচনে জিততে পারবে না বলে নির্বাচনে আসতে চায় না।

তিনি আরো যোগ করেন, আরে- বিএনপি তো নির্বাচনে আসতে চায়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিলেই বিএনপি নির্বাচনে যাবে।

আরও পড়ুন: চেয়ারম্যান সেলিমের জামিন শুনানি ১২ অক্টোবর

মহানগর উত্তরের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আনিসুর রহমান তালুকদার খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর বিএনপি নেতা তাবিথ আউয়াল, সাইফুল আলম নীরব, এল রহমান, আনোয়ারুজ্জামান আনোয়ার, মুনসী বজলুল বাসিত আনজু, যুবদলের এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন, শ্রমিক দলের মোস্তাফিজুল মজুমদার, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের জাকির হোসেন রোকন, মহিলা দলের রুনা লায়লা প্রমুখ।

একাত্তর/আরএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর