কলমাকান্দায় মাটিকাটা গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে বেড়িবাঁধে গর্তে জমা পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শিশু মো. আনিস (৩) ওই এলাকার কৃষক আল আমিন ও স্বর্ণা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শিশুর মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এসময় সকলের অগোচরে খেলাধুলার জন্য হাঁটতে হাঁটতে বাড়ির দক্ষিণে কয়রা বেড়িবাঁধের ওপর চলে যায় শিশুটি। ওই বেড়িবাঁধ সংস্কারের জন্য ভেকু মেশিন দ্বারা মাটিকাটা গর্তের জমানো পানিতে পড়ে যায় শিশুটি। বেড়িবাঁধ দিয়ে চলাচলরত এলাকার লোকজন শিশুটিকে পানিতে ভাসতে দেখে বাড়িতে খবর দেন। 

বাড়ির লোকজন শিশুটিকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিশাত তাসনীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে দুই কেজি স্বর্ণসহ মোটরসাইকেল জব্দ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওইদিন দুপুরে শিশুটির মরদেহ তার বাবার কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর