মেহেরপুরে ছয়টি স্বর্ণের বারসহ নারী ও পুরুষ আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম

মেহেরপুরে বড়বাজারের জোৎস্না বেকারির সামনে থেকে ছয়টি স্বর্ণের বারসহ ঢাকা থেকে যাওয়া এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার সময় মেহেরপুর-কাথুলী সড়কে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলেন ঢাকার মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতিমা লিপি (৩৫) ও নারায়নগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ (৩৮)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে বাসযোগে লিপি ও মাসুদ মেহেরপুর বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখান থেকে একটি রিকশাযোগে তারা দুজন কাথুলী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। রিক্সাটি ভোর সাড়ে পাঁচটার সময় বড়বাজারের জোৎস্না বেকারির সামনে পৌঁছালে সন্দেহের বশে রিক্সাটির গতিরোধ করে পুলিশ। পরে পাশের একটি কক্ষে নিয়ে নারী পুলিশের মাধ্যমে লিপিকে তল্লাশি করে তার নারীর পায়ুপথ থেকে কালো টেপ জড়ানো তিনটি বস্তু উদ্ধার করা হয়। পরে টেপ খুলে পাওয়া যায় ছয়টি স্বর্ণের বার যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আরও পড়ুন: কলমাকান্দায় মাটিকাটা গর্তে জমা পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওসি আরও জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে নেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কার কাছে স্বর্ণের বারগুলো হস্তান্তর করা হতো তা জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর