ভারতে অবিবাহিত নারীদের গর্ভপাতের অধিকার দিয়ে রায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১১ পিএম

অবিবাহিত নারীদেরও গর্ভপাতের অধিকার দিয়ে ঐতিহাসিক রায় দিলো ভারতের সুপ্রিম কোর্ট। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ রায়ে বলা হয়েছে, গর্ভপাতের অধিকার দেশের সব নারীর জন্যই প্রযোজ্য এবং তিনি বিবাহিত নাকি অবিবাহিত তা সেখানে কখনোই বিচার্য হতে পারে না।

শুধু অবিবাহিত হওয়ার জন্য কোনও নারীকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করাটা অসাংবিধানিক বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত। 

এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণার সময় বিচারপিত ডি. ওয়াই. চন্দ্রচূড়, এ. এস. বোপান্না ও জে. বি. পারডিওয়ালার বেঞ্চ 'ম্যারিটাল রেপ' বা বৈবাহিক সম্পর্কের মধ্যে ঘটা ধর্ষণকেও এক রকম ধর্ষণ বলে একরকম স্বীকৃতি দিয়েছে- যদিও তা শুধুমাত্র গর্ভপাতের অধিকারের পটভূমিতেই।

সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে বলেছে, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি অ্যাক্ট বা গর্ভপাত আইনে ধর্ষণের যে সংজ্ঞা দেয়া হয়েছে তাতে 'ম্যারিটাল রেপ'কেও অন্তর্ভুক্ত করতে হবে।

এই পর্যবেক্ষণ 'ম্যারিটাল রেপ' নিয়ে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ রায়ের পথ প্রশস্ত করবে বলেও ধারণা করা হচ্ছে। এটি ভারতে বহুল আলোচিত ও বিতর্কিত একটি ইস্যু, যার পক্ষে-বিপক্ষে বহু যুক্তি-তর্ক আছে।

সুপ্রিম কোর্ট রায়ে আরও বলেছে, একজন 'সিঙ্গল' বা 'অবিবাহিত' নারী যদি তার অবাঞ্ছিত প্রেগনেন্সি গর্ভপাতের মাধ্যেমে শেষ করে দিতে চান তাহলে সেটা তার মৌলিক অধিকার।

তাকে যদি ওই অবাঞ্ছিত প্রেগনেন্সি টেনে নিয়ে যেতে বাধ্য করা হয়, তাহলে নিজের জীবন কোন খাতে বইবে সেটা স্থির করার অধিকার রাষ্ট্র তার কাছ থেকে কেড়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

এই গুরুত্বপর্ণ রায়টি এসেছে ২৫ বছর বয়সী এক অবিবাহিত নারীর আবেদনের পটভূমিতে। তার গর্ভপাতের অধিকার খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্ট সম্প্রতি যে রায় দিয়েছিল তার বিরুদ্ধেই তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন।

দিল্লি হাইকোর্টের যুক্তি ছিল, ওই মহিলা অবিবাহিত বলে গর্ভপাত আইনের সুবিধা পেতে পারেন না- এবং যে শারীরিক সম্পর্কের কারণে তিনি গর্ভবতী হয়েছিলেন সেটাও ছিল পারস্পরিক সম্মতির ('কনসেনসুয়াল') ভিত্তিতেই।

কিন্তু তিনি সুপ্রিম কোর্টকে জানান, তার সঙ্গী পরে তাকে বিয়ে করতে অস্বীকার করে।

আরও পড়ুন: নর্ডস্ট্রিম পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ

এছাড়াঅ তিনি বলেন, তিনি একটি দরিদ্র কৃষক পরিবারের পাঁচ ছেলে-মেয়ের মধ্যে সবচেয়ে বড় এবং পরিবারের ভরণপোষণের দায়িত্বও তার কাঁধেই- ফলে একটি পিতৃহীন সন্তানকে প্রতিপালন করার ক্ষমতাই তার নেই।

এরপর গত ২১ জুলাই কোর্ট নির্দেশ দেয়, মেডিক্যাল বোর্ড যদি বলে গর্ভপাত করালে ওই নারীর কোনও শারীরিক ক্ষতি হবে না তাহলে তিনি তার গর্ভের ভ্রূণটি শেষ করে দিতে পারবেন।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর