ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ১০ জনের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন ইয়ানের তাণ্ডবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হারিকেনটি দুর্বল হয়ে নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে।

ইয়ানের আঘাতে এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ফ্লোরিডার প্রায় ২২ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্যার পানির কারণে আটকা পড়েছেন বহু মানুষ। 

শার্লট কাউন্টির কমিশনার জোসেফ টিসেও জানিয়েছেন, বৃহস্পতিবার টানা ১২ ঘণ্টা ধরে সেখানে তাণ্ডব চালায় ইয়ান। তবে নিহত ১০ জনের সবার মৃত্যু সরাসরি হারিকেনের আঘাতে হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, ফোর্ট মায়ারস শহরে হারিকেন ইয়ানের ধ্বংসযজ্ঞ 'প্রায় অবর্ণনীয়'। 

ক্যাটাগরি ১ হারিকেন ইয়ানকে ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, 'আমরা আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত। তছনছ হয়ে যাওয়া ফ্লোরিডার পুনর্গঠন করে দেব আমরা। ফ্লোরিডা এগিয়ে যাবে। এটা আমাদের প্রতিশ্রুতি।' 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর