চার বিঘা জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০২:০৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নতুনচর খাড়াকান্দি এলাকার নিরীহ কৃষক আবুল কালামের চার বিঘা ফসলি জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী কৃষক ও তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করে কৃষক আবুল কালাম বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তার বেগুন ক্ষেতে গিয়ে দেখতে পান চারবিঘা জমির সব গাছ কেটে ফেলে রেখেছে। বিষয়টি স্থানীয়দের জানান সাথে সাথে। পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবগত করে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 

তিনি আরও বলেন, প্রায় ২০ লক্ষ টাকার বেগুন চাষ হয় এই জমিতে। লোকজনের কাছ থেকে টাকা ধার করে জমিচাষ করেন এবং ফসল বিক্রি করে তিনি তা পরিশোধ করেন প্রতিবছর। এই ক্ষতিতে তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই এ বছর। 

বেগুন গাছ কেটে ফেলে ফসল নষ্ট করায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয়রা জানান, নিরীহ কৃষক আবুল কালাম বেগুনের ফসল প্রতিবছর করেন। তার ফসলের এত বড় ক্ষতি যারা করলো, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মামুনুর রশীদ জানান, জমির ফসল নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


একাত্তর/জো

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর