ধর্ষণের অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৩:৫০ পিএম

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

শনিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার জুনায়েদ (২০) ও তিস্তার গেট এলাকার শিপু (২২)। 

ভুক্তভোগী কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয়রা জানান, নতুন বাজার এলাকার ক্যাপরি সিনেমা হলের পরিত্যক্ত ভবনে ওই কিশোরীকে ধর্ষণের সময় টের পেয়ে এলাকাবাসী ওই দুজনকে পাকড়াও করে গণধোলাই দেয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়। 

আরও পড়ুন: গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুই যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়ার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে


গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর