শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:৫৫ পিএম

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নে নিজ বাড়িতে শোবার ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২ অক্টোবর) দুপুরে ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

জানা গেছে, নিহত গৃহবধূ তৃষ্ণা রানী দাশ ওই এলাকার প্রদীপ দাশের স্ত্রী। 

নিহত গৃহবধূর স্বামী প্রদীপ দাশ জানান, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন তার স্ত্রী। 

পুলিশ জানায়, বাড়ির শোবার ঘরের বিছানা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন তারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ফাঁস থেকে নামিয়ে বিছানায় তার মরদেহটি রাখা হয়েছে বলে জানানো হয় তাদের। 

এদিকে, নিহতের পরিবারের দাবি, রাতের কোনো এক সময় হত্যা করে হত্যাকাণ্ডের ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে প্রচার করছেন তৃষ্ণার স্বামী। 

আরও পড়ুন: ব্রহ্মপুত্রে ভাসমান নৌকা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর