ব্যবসা শেখাতে চালু হলো নতুন ওয়েব পোর্টাল

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৮:৫৫ পিএম

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে সরকারি বিভিন্ন সংস্থায় ঘুষ ছাড়া কাজ হয় না। এ অবস্থায় শুধু ডিজিটালাইজেশন নয়, প্রয়োজন পদ্ধতিগত সংস্কার ও মানসিকতার পরিবর্তন।

রোববার সকালে দেশের শীর্ষ চার রফতানি খাতের ব্যবসা শুরুর ধাপের প্রয়োজনীয় সেবা বিষয়ক ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে।

ব্যবসা বা বিনিয়োগ শুরু করার কথা ভাবছেন, কিংবা বাড়াবেন পরিধি এ জন্য প্রয়োজন লাইসেন্স নবায়ন, সার্টিফিকিকেশন আর নিবন্ধনীকরণ।

কিন্তু এগুলো পেতে গেলে কি কি ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা তাই জানা গেলো দেশের শীর্ষ তিন সংগঠনের ব্যবসায়ী নেতাদের কাছ থেকে।

এখানেই শেষ নয়, সরকারি যে ৪০ সংস্থা ব্যবসা সহজীকরণে হাল ধরেছে তাদের ভেতরেও নেই কোন সমন্বয়, ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।  

সিপিডি এবং জার্মান সংস্থা- জেআইজেএড এর পোশাক, চামড়া, ঔষুধ ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্প কারখানা চালুতে লাইসেন্স, সার্টিফিকোশন এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত সেবা বিষয়ক ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরাও জানায়, দেশে ব্যবসা বানিজ্য সহজীকরনে এখনো অনেকটা পথ হাটঁতে হবে বাংলাদেশকে, আনতে হবে তথ্য ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাও।

সিপিডি বলছে, চালু হওয়া এ পোর্টালে একজন নতুন বিনিয়োগকারী চাইলে সহজেই ব্যবসা শুরুর শর্ত এবং তা পূরনে সহজ দিক নির্দেশনা পাবে।


একাত্তর/আরবিএস 

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর