যুবককে গলাকেটে হত্যা, স্ত্রী পলাতক

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১০:৫১ এএম

কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। 

সোমবার (৩ অক্টোবর) ভোর তিনটার দিকে আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে ওই যুবকের গলা কেটে পালিয়ে যান তার স্ত্রী। 

পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সাব্বির আহমেদ (৩৭) আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে। অভিযুক্ত রোজিনা খাতুন তার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে। 

নিহতের চাচাতো ভাই তামিম জানান, ভোর ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যান রোজিনা খাতুন। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। 

এক মাস আগে রোজিনার সাথে সাব্বিরের বিয়ে হয় বলেও জানান তামিম।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারানো করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসজে

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর