রাজধানীসহ সারাদেশে বৃষ্টি, জনজীবনে অস্বস্তি

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:২২ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপে আবারও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। লঘুচাপের কারণে সাগরে মাছ ধরার ট্রলারগুলোকে তীরের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া বিভাগ।

এখনো শান্ত রয়েছে সাগর, তবে যে কোনো সময় উত্তাল হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন জেলেরা। উপকূলীয় জেলাগুলোতে রোববার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 

এই বৃষ্টিতে আমন ফসলের উপকার হবে বলে জানিয়েছেন কৃষকরা। তবে বৃষ্টিতে জীবনযাত্রা কিছুটা বিঘ্ন হচ্ছে। দুর্গাপূজার মণ্ডপ দেখতে অসুবিধায় পড়ছেন পূজারী ও দর্শনার্থীরা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি বেড়েছে।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আট বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এদিকে, সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। সঙ্গে রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে এক রকম বিপদে রয়েছেন রাজধানীসহ এর আশপাশে বসবাসরত অফিসগামী লোকজন।

আরও পড়ুন: মহাষ্টমী ও কুমারী পূজা আজ

আবহাওয়া বিভাগ বলছে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকার আশপাশের আকাশ মেঘলা থাকবে। এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।


একাত্তর/এসজে 

সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর