মধ্যপ্রাচ্য সঙ্কটে ব্রিকসকে শান্তিদূত হিসাবে চান শি জিনপিং!

মোদীর সঙ্গে বৈঠক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম

ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার, ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জোটের সদস্য দেশগুলোর সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী।

ফলে এ অঞ্চলের শান্তি ফেরাতে ব্রিকসের অন্যান্য সদস্যদের সাথে চীন একযোগে কাজ করবে বলে চীনের রাষ্ট্রীয় মাধ্যম সিসিটিভি তাঁর বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে।


আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের আধিপত্যশীল বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে ব্রিকস গঠন করেছিল। পরবর্তীতে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে এই জোটের পরিধি আরও বিস্তৃত হয়। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক- চতুর্থাংশ এই জোটভুক্ত দেশগুলোর নিয়ন্ত্রণে।

সম্মেলনে শি জিনপিং ব্রিকসকে 'গ্লোবাল সাউথ'-এর একটি অগ্রগামী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন। তিনি উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে এই জোটকে উল্লেখ করে উদ্ভাবননির্ভর উন্নয়নের ওপর জোর দেন। একই সাথে তিনি ঘোষণা করেন, আগামী বছর চীন ব্রিকসের সভাপতিত্ব গ্রহণ করবে এবং ১৯তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।


শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানায়, বৈঠকে শি জিনপিং উল্লেখ করেছেন যে চীন ভারতের সাথে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে দেখে। তিনি আরও বলেন, দুই বৃহৎ প্রতিবেশী দেশ একে অপরের শক্তি থেকে শিক্ষা নিয়ে যৌথ উন্নয়ন নিশ্চিত করতে পারে।

সাত বছরের মধ্যে শি জিনপিংয়ের এটিই প্রথম ভারত সফর, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক বরফ গলানোর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৯৬২ সালের সীমান্ত যুদ্ধ এবং ২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গত বছর প্রধানমন্ত্রী মোদীর চীন সফর এবং যুক্তরাষ্ট্রের সাথে উভয় দেশের অস্থির সম্পর্কের প্রেক্ষাপটে নয়া দিল্লি ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের লক্ষণীয় উন্নতি দেখা যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে দুই...
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক...
উদীয়মান অর্থনীতির দেশগুলোর আন্তর্জাতিক জোট ‘ব্রিকস’ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে শনিবার দিল্লির মাটিতে পা রেখেছেন চীনের...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর