চুরি করতে গিয়ে ধরা পড়ায় খালা ও দুই ভাইকে খুন

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৩:৩১ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই ছেলে খুনের ঘটনার রহস্য উদঘাটন করে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি করতে গিয়ে ধরা পড়ায় সৎ খালা ও তার দুই ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আইয়ুব আলী ওরফে সাগর। 

সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, শনিবার (১ অক্টোবর) জেলার বেলকুচির মধুপুর গ্রাম থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হলেও কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না পুলিশ। 

পরে নানা প্রযুক্তি কাজে লাগিয়ে জেলার উল্লাপাড়া থেকে হত্যাকাণ্ডে জড়িত আইয়ুব আলী ওরফে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাগরের জবানবন্দী অনুযায়ী পুলিশ সুপার জানান, আইয়ুব আলী সাগর পেশায় একজন তাঁত শ্রমিক। ঋণের দায়ে জর্জরিত হবার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। 

ঋণের কিস্তির টাকা সংগ্রহের জন্য গত ২৬ সেপ্টেম্বর তিনি সৎ খালা রওশন আরার বাড়িতে গেলেও টাকা না পেয়ে ফেরত আসেন। 

পরবর্তীতে সাগর চুরির উদ্দেশ্যে গত ২৮ সেপ্টেম্বর আবারও খালার বাড়িতে যান। গভীর রাতে তিনি ট্রাঙ্কের চাবি চুরি করে ট্রাংকের ভিতর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার খোঁজাখুঁজি করতে থাকেন। 

এ সময় রওশন আরা জেগে উঠলে প্রথমে শিল দিয়ে তার বুকে আঘাত করেন সাগর। পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দুই

এসময় রওশন আরার ছোট ছেলে মাহিন (৩) কান্নাকাটি করলে ও বড় ছেলে সাজিদ (১০) ঘুম থেকে জেগে গেলে তাদেরকেও গলা টিপে হত্যা করেন সাগর। পরে ভোরের আলো ফুটলে ঘরের ছিটকিনি আটকে পালিয়ে যান তিনি। 

পুলিশ সুপার জানান, ঘটনার তিনদিন হবার পর ১ অক্টোবর বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই তিনজনের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত আইয়ুব আলী সাগরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর