টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩৪ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০২:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৪ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পয়েন্ট থেকে সমুদ্র পথে ৩৪জন রোহিঙ্গা মালয়েশিয়া যাত্রা করে। 

কিছু দূর যাওয়ার পর তাদের ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় সকাল সাড়ে সাতটার দিকে কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার নারী এবং শিশুও রয়েছে। 

image


আরও পড়ুন: সিরাজগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩, আহত ১২

তাদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

কোস্টাগার্ড জানিয়েছে, মঙ্গলবার সকালে টেকনাফের হরমুনিয়া পাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয় কোস্টগার্ডকে খবর দেয়।

ট্রলারে কতজন রোহিঙ্গা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাগরে আরও অনেকে ভাসছে বলে উদ্ধার হওয়ারা জানিয়েছে। এতে প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে।

পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া সবাই বালুখালী, কুতুপালং ও হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা। 


একাত্তর/আরবিএস  

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৪২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে সাগরে টানা উদ্ধার অভিযান চললেও...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর