আটা-ময়দা দিয়ে তৈরি হচ্ছে বিদেশি ব্রান্ডের প্রসাধনী

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০২:১৩ পিএম

ফ্রান্স আর কোরিয়ার প্রসাধনী তৈরি হচ্ছে রাজধানীর কামরাঙ্গীরচরেই। না এটি কোন সাফল্যের খবর নয়। বরং বিদেশি ব্রান্ডের এসব প্রসাধনী তৈরি হচ্ছে আটা-ময়দা, রঙ আর নানা রকম ক্ষতিকর কেমিক্যাল দিয়ে। আর এসব প্রসাধনী বিদেশি নামে ছড়িয়ে পড়ছে দেশে। 

সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি বলছে, এসব নকল প্রসাধনী ছড়িয়ে পড়ছে দেশের আনাচে এমনকি সুপারশপেও। 

ফ্রান্সের জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল। পণ্যের মোড়কে থাকা বারকোড পরীক্ষা করেও বোঝার উপায় নেই এটি নকল। বিদেশি পণ্যের হুবহু মোড়কে এসব প্রসাধনী তৈরি হয় কামরাঙ্গীরচরে। 

শুধু ফরাসিই নয়, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য থেকে শুরু করে বিশ্বের সব নামী দামি সব ব্র্যান্ডের প্রসাধনী তৈরি হয় কামরাঙ্গীরচরের ইব্রাহীমনগর বালুরমাঠ এলাকার একটি বাসায়। 

হাজী ছারওয়ার আলমের বাড়ির ষষ্ঠ তলার একটি কারখানায় অবৈধ ভেজাল ক্রিম, বডি লোশন, তেল, হেয়ার স্পা, জেল ও ফেস প্যাকসহ বিভিন্ন প্রসাধনী তৈরি হচ্ছিলো।

আটা-ময়দা, রঙ আর নানা রকম কেমিক্যাল মিশিয়ে তৈরি হয় এই নকল পণ্য। ব্যবহৃত এসব নকল মোড়কও দেশেই তৈরী হয়।  

রঙ ফর্সাকারী বিভিন্ন ক্রিম, হেয়ার ওয়েল, এলোভেরা জেল, ফেসওয়াস থেকে শুরু করে দশ থেকে পনের রকমের নকল পণ্য তৈরি হচ্ছে বছরের পর বছর ধরে। 

এসব পণ্য এখান থেকে চলে যায় চকবাজার। চকবাজরের পাইকারি দোকান থেকে এসব পণ্য চলে সেলুন বিউটি পার্লার, মুদি দোকান থেকে শুরু করে নামী-দামী সুপারশপে। 

কেউ জেনে কেউ না জেনে কিনে নেন এসব নকল পণ্য। অভিযানে আটক করা হয় বিপুল পরিমাণ নকল প্রসাধনী। আটক হয় কোম্পানির মালিকসহ সাত জন। 

image


আরও পড়ুন: পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে কোন দিন

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, নকল প্রসাধনী যে সব দোকানে পাওয়া যাবে এখন থেকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এ ভেজাল কারখানার মালিক সবুর ইসলাম ওরফে সবুজ ও বাড়ির মালিক ছারওয়ার আলমসহ আরও দু’জন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। 

পলাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এ কর্মকর্তা।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর