অটোরিকশার সাথে ইউএনও’র গাড়ীর ধাক্কায় আহত আট

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৫:৫৮ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে অটোরিকশার সাথে ইউএনওর গাড়ীর ধাক্কায় আটজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আহতদের মধ্যে অটোচালকসহ সাতজন ও ইউএনওর গাড়িতে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর আনছার আলী। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারীর ইউএনও উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করে গাড়িতে ফিরছিলেন। গাড়িটি শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা স্পিড ব্রেকারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ইউএনওর গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, এতে অটো রিকশাচালকসহ অটোরিকশায় থাকা সাতজন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর আনছার আলী গুরুতর আহত হন। 

আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩৪ রোহিঙ্গা উদ্ধার

আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গুরুতর আহত অটোচালক ফজলুল হক ও ফজল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, আহতদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর