প্রধানমন্ত্রীর জাপান সফরের সম্ভাবনা জানালেন মোমেন

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৮:৪৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নভেম্বরের শেষের দিকে টোকিও সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী মাসের শেষের দিকে জাপান সফর করবেন বলে আমরা আশা করছি।’ খবর বাসসের।

যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মোমেন বলেন, ইতোমধ্যে জাপান সরকার সেদেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবিষয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘তারা আমাদের জাপান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা এবিষয়ে কাজ করছি।’

গত ২৭ সেপ্টেম্বর, মোমেন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: চার ঘণ্টা পর ঢাকার কিছু এলাকায় ফিরেছে বিদ্যুৎ

সর্বশেষ ২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করেন।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর