কলকাতায় গান্ধীরূপী মহিষাসুর, উদ্যোক্তাকে মারধর

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৩:৫১ পিএম

দক্ষিণ কলকাতার রুবি পার্কের একটি মণ্ডপে মহিষাসুরের পরিবর্তে দেখা গিয়েছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্যটিতে চলছে নানা বিতর্ক। ওই পূজার মূল উদ্যোক্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেতা চন্দ্রচূড় গোস্বামী। বুধবার সেই চন্দ্রচূড়কেই মারধরের অভিযোগ উঠলো।  

ভারতীর সংবাদমাধ্যম এবিপি ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এই বিষয়ে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু মহাসভা।

ওই মণ্ডপের উদ্যোক্তারা জানান, বুধবার সকালে তিন জন যুবক তাদের মণ্ডপে প্রতিমা দর্শন করতে আসেন। তারা প্রতিমার ছবি তুলছিলেন। মণ্ডপের ভিতরেই ছিলেন চন্দ্রচূড়। সেই সময় হঠাৎই চন্দ্রচূড়ের উপর তারা ঝাঁপিয়ে পড়েন। বাকি কর্মকর্তারা চন্দ্রচূড়কে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করলে ওই তিন যুবক মণ্ডপ ছেড়ে চলে যান। অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন পুজো উদ্যোক্তারা।

এ বিষয়ে চন্দ্রচূড় বলেন, হাতে ক্যামেরা নিয়ে আসা তিন জন প্রতিমা বাদেও অন্যান্য ছবি তুলছিলেন। সন্দেহ হওয়ায় তারা কি ছবি তুলছেন, তা জিজ্ঞাসা করি। তারপরই আমাকে এবং আর এক কর্মকর্তাকে নিগ্রহ করেন ওই তিন জন।

তিনি আরও জানান, তিন জন ব্যক্তির মধ্যে এক জন নিজেকে কেন্দ্রীয় সংস্থার আধিকারিক বলে পরিচয় দেন। ওই ব্যক্তি চন্দ্রচূড়কে জানান, তারা ঠিক কাজ করেননি। পূজার পর ব্যবস্থা নেওয়া হবে। চন্দ্রচূড়ের দাবি, তার পরেই চলে যান অভিযুক্তরা। এই ঘটনার পর বুধবারের পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠক স্থগিত রেখে কসবা থানায় যান চন্দ্রচূড়রা।

এদিকে চন্দ্রচূড়ের সঙ্গে বিজেপির যোগসূত্র রয়েছে বলে অভিযোগ মমতার তৃণমূলের। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ওরা তো বিজেপিরই অন্তরাত্মা। বিজেপি তো গডসের পূজারি। ওরা তো বিজেপিই মুখ! এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি।

আরও পড়ুন: মিনিকেট বলে কিছু বিক্রি হবে না: মন্ত্রিপরিষদ সচিব

অন্যদিকে সমালোচনায় সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেছিলেন, এই ঘটনার তীব্র নিন্দা করছি। গান্ধীজি আমাদের রাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে এক জন। তাকে এ ভাবে অসুররূপে দেখানো হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের।

চন্দ্রচূড়ও লাগাতার কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেছেন, আমি তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি। উনি তো বলছেন, গান্ধীর অনুপ্রেরণায় আট বছর সরকার চালিয়েছেন। এটা অবিশ্বাস্য। তার কারণ, স্বাধীনতা সংগ্রামীদের নাম পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য যে মানুষটির নাম জড়িয়েছে, কংগ্রেস থেকে যেভাবে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে বিতাড়িত করা হয়েছে, ভগৎ সিংহের ফাঁসির ক্ষেত্রে যার অত্যন্ত ন্যক্কারজনক ভূমিকা রয়েছে, সেই মানুষটি জাতির জনক কেন হতে যাবে?


একাত্তর/আরবিএস  

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার বিজয়া দশমী। কলকাতায় দশমী পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মের নারীরা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর