হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:২৬ পিএম

ভারতের উত্তরাখণ্ডে হিমালয় পর্বতমালায় তুষারধসে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২০ জন। 

বুধবার (৫ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের (এনআইএম) ৩৪ প্রশিক্ষণার্থী ও সাত প্রশিক্ষক একটি পাহাড়চূড়া থেকে নাম্বার সময় তুষারধসের ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তা করছে ভারতের বিমান বাহিনী। 

জানা গেছে, ১৮ হাজার ৬০০ ফুট উঁচু মাউন্ট দ্রৌপদী ডান্ডা-২ থেকে অবরোহণ করছিলেন পর্বতারোহীরা। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কর্তৃপক্ষ খবর পাওয়ার পর উদ্ধারকাজ শুরু হয়। তবে বৃষ্টি ও তুষারপাতের কারণে রাতভর উদ্ধার কার্যক্রম বন্ধ ছিল। বুধবার সকালে তা আবার শুরু হয়।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার জানান, বুধবার ছয়জনসহ এখন পর্যন্ত মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর