মিসাইল ছুঁড়তে ব্যর্থ হয়ে ক্ষমা চাইলো দক্ষিণ কোরিয়া

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৬:০২ পিএম

যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়ার সময় একটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ উৎক্ষেপণের পর জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। 

বুধবার (৫ অক্টোবর) ভোরে বিস্ফোরণের শব্দ শোনার ও আগুন দেখতে পাওয়ার কথা জানান গ্যাংনিউং শহরের বাসিন্দারা। 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে, ব্যর্থ উৎক্ষেপণের কথা তারা স্বীকার করেছে ঘটনার সাত ঘণ্টা পর। 

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে  ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর প্রতিবাদে জাপান সাগরে চারটি পাল্টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 

২০১৭ সালের পর এই প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া। 

তবে পরে দক্ষিণ কোরিয়া জানায়, তাদের নিক্ষেপ করা হিউনমু-২ নামের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই ধ্বংস হয়ে যায়। তবে এটি যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ছোঁড়া ক্ষেপণাস্ত্র নয়। 

গ্যাংনিউং শহরের বাসিন্দারা জানান, বুধবার ভোর একটার দিকে তারা একটি উজ্জ্বল আলো দেখতে পান ও সেইসাথে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আরও পড়ুন: হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আগুনের সাথে ধোঁয়া উড়তে দেখা গেছে। 

উল্লেখ্য, গত মাসে নিজেদেরকে পারমাণবিক অস্ত্র সম্পন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর এ সপ্তাহে এ নিয়ে পাঁচটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 


একাত্তর/এসজে

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর