মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৫:৩৪ পিএম

বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেই চেষ্টা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহামারি, যুদ্ধসহ বিশ্বের চলমান পরিস্থিতে আমরা কতোটা প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বই অশান্তিতে ভুগছে। এ পরিস্থিতিতে আমরা একাই শান্তিতে থাকতে পারবো কিনা পারবো না তা বলা মুশকিল। সারা বিশ্বের মানুষ যদি কষ্টে থাকে তাহলে কি শুধু আমরা শান্তিতে থাকতে পারবো?

তারপরেও আমার দেশের মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য যা করার দরকার আমরা চেষ্টা করছি, যোগ করেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা খাদ্যের উৎপাদন বাড়ানোসহ অন্যান্য সবগুলো বিষয়ে নজর দেয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, একদিকে করোনা মহামারি অন্যদিকে রাশিয়ার যুদ্ধ। আমরা তো বিশ্ব থেকে আলাদা কিছু না। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও কেউ যদি ভালো কোনো পরামর্শ দিতে পারে আমরা তা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, আমরা ভিয়েতনাম, মিয়ানমার, ভারতসহ অন্যান্য দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা খাদ্য গুদামগুলোকে নিয়মিত মনিটরিং করছি। সবগুলো খাদ্য যাতে ঠিক থাকে তা মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছার অভাব: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী জানান, সরকার টিসিবির কার্ডের মাধ্যমে মাত্র ৩০ টাকা দামে চালের ব্যবস্থা করেছে। যাতে এক কোটির বেশি মানুষ সহায়তা পাচ্ছে।

তিনি বলেন, যাদের কিছু ছিলোনা, ভাসমান ছিলো আমরা তাদের ঘর করে দিয়েছি। আমরা তাদের নানা ধরনের গবাদি পশুও দিয়েছি। তারা এগুলো পালন করে স্বাবলম্বী হচ্ছে।


একাত্তর/আরএ/এসজে

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর