ফারিহার হ্যাটট্রিকে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৫:৫২ পিএম

ফারিহার হ্যাটট্রিকে নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৪১ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া।

ব্যাট করতে নেমে শুরুতেই শামীমা সুলতানা শূন্য রানে আউট হয়ে যাওয়ার পরও অন্য ওপেনার মুর্শিদা খাতুনের ৫৪ বলে ৫৬ রানের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

যদিও রান তোলার গতি ছিল একেবারেই মন্থর। ফারজানা হক ২৪ বল খেলে করেন মাত্র ১০ রান। তবে, বাংলাদেশ দলকে শেষ মুহূর্তে ঝড়ো ব্যাটিং করে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বল খেলে ৫৩ রান করেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি।

জবাব দিতে নামা মালয়েশিয়া ষষ্ঠ ওভার পর্যন্ত খেলছিল ঠিকঠাকই। কিন্তু এরপরই ঝামেলা বাধান ফারিহা তৃষ্ণা। নিজের তৃতীয় ওভার করতে আসেন তিনি। দ্বিতীয় বলেই পেয়ে যান প্রথম উইকেট। উইনিফ্রেড দুরাইসাঙ্গামকে বোল্ড করেন। দ্বিতীয় বলে এলবিডব্লিউ আউট হন ম্যাশ এলাইসা।  

এরপর মাহিরাহ ইজ্জতি ঈসমাইলকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা। সতীর্থরা জড়িয়ে ধরেন তাকে। এক লাফে ফারিহার কোলে উঠেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের চার ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা।  

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ফারিহা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। বিশ্ব ক্রিকেটে এর আগে অভিষেকে হ্যাটট্রিক ছিল নেপালের অঞ্জলী চাঁদের।


একাত্তর/এসজে

ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানের রোমাঞ্চকর জয়ের পর তিন ম্যাচের সিরিজে এখন চালকের আসনে নিউজিল্যান্ড। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে যখন দুই দল মাঠে নামবে, তখন কিউইদের লক্ষ্য থাকবে সিরিজ নিশ্চিত করা, আর...
ফুটবল মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু যদি হয় ব্রাজিল, তবে সেখানে একজন বাংলাদেশির উপস্থিতি সব সময়ই গর্বের। কিন্তু এবার কেবল উপস্থিতিই নয়, স্বয়ং ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমারের হাতে...
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর