বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত এক, আহত পাঁচ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৭:০২ পিএম

ঠাকুরগাঁওয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে৷ 

এ দুর্ঘটনায় নিহতের নাম শামীমা আক্তার (৫০)। তিনি ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, মাইক্রোবাসটি বিয়েবাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে হরিপুর যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

উপজেলার বলিদ্বারার রামপুর ব্রিজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। 

তিনি আরও জানান, এতে গাড়িতে থাকা আটজন আহত হন৷ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে একজন মহিলা গুরুতর আহত হয়ে মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিখোঁজের তিনদিন পর রাজধানীর লালবাগে বন্ধুর বাসার সামনে মাটি খুঁড়ে ব্যবসায়ী শেখ ওয়াসিম রনির (৪৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা হুথিদের দখলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার দখল নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দেশটির পশ্চিম উপকূলে নিজেদের অবস্থান আরও...
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর