বাস-পাজেরো সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৭:০৪ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস ও একটি পাজেরোর (এসইউভি কার) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (৭ অক্টোবর) বেলা দুইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের কাহালপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শুভ এলাহী (২৪) দুর্ঘটনা কবলিত পাজেরোর চালক। আহতরা হলেন ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়। 

পুলিশ আরও জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান শুভ। হতাহতরা সবাই পাজেরোর যাত্রী। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে খুলনা অভিমুখে আসা পাজেরোটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ওই পাজেরোতে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। দুমড়ে-মুচড়ে যায় পাজেরো ও বাসটি। 

আরও পড়ুন: বিদ্যুতায়িত হয়ে ওয়েলডিং কারখানায় শ্রমিকের মৃত্যু

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং পাজেরো ঘটনাস্থলে পড়ে আছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর