বিদ্যুতায়িত হয়ে ওয়েলডিং কারখানায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের উপরাজারামপুর মহল্লার এক ওয়েলডিং কারখানায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাতে মা-বাবার দোয়া নামের কারখানায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বিল্পব আহমদ (২০) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুল আহমদের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষানবিশ শ্রমিক হিসেবে ওই কারখানায় কাজ করতো বিপ্লব। ঘটনার সময় ওয়েলডিং মেশিনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: টেকনাফে আবারও কিশোর অপহরণ, গুলিবিদ্ধ পানচাষি

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই বিল্পবের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করে পুলিশ। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর