চালের বাজার কমতির দিকে হলেও যথেষ্ট নয়

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:৩৫ পিএম

ভারত থেকে চাল রপ্তানিতে শুল্ক উঠিয়ে দেয়ায় বাজারে কমতে শুরু করেছে চালের দাম। এছাড়া দরিদ্রের জন্য ন্যায্যমূল্যে চাল দেয়ার কর্মসূচির প্রভাবও পড়েছে বাজারে।

তারপরও দাম যতোটা কমেছে এটিকেও যথেষ্ট বলছেন না বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, যে হারে দাম বাড়ছে সেই হারে কমছে না। ফলে এতে সুফল পাবে না ক্রেতারা। 

বাজারে ঊর্ধ্বগতির লাগাম ধরতে আমদানি শুল্ক উঠিয়ে দিয়েছে সরকার। শুল্ক না থাকায় দেশের চালের সিন্ডিকেট বাজারেও প্রভাব পড়েছে। 

কমতে শুরু করেছে দেশীয় সব চালের দাম। শুধু পোলাও’র চালের দাম একই রকম আছে। 

গেলো সপ্তাহেও মিনিকেট চালের দাম ছিলো প্রকার ভেদে সর্বোচ্চ ৭২ টাকা। ভারতীয় চাল আমদানির কারণে তা এখন দাম ৬৯ টাকা। 

বিআর-২৮ চালের দাম ৫২ টাকা। যা ছিলো ৫৪ টাকা। পাইজাম ৫২-৫৩ থেকে ৫১-৫০ টাকায় বিক্রি হচ্ছে। কারটারী নাজিরশাইল ছিল সর্বোচ্চ ৮৬ টাকা। 

গত সপ্তাহে ছিলো ৮৮ টাকা। ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরই নতুন ধান বাজারে আসবে। সরকার চাল আমদানিতেও শুল্ক উঠিয়ে নিয়েছে। তাই মজুদদাররা চাল মজুদ করছে না। 

তারা আরও বলেন, খোলা বাজারে ট্রাক সেল ও কার্ডের মাধ্যমে অল্প দামে চাল বিক্রি করায় নিম্ন আয়ের মানুষ বাজারে কম আসছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে দামে প্রভাব পড়েছে। 

তবে, ক্রেতাদের অভিযোগ রয়েছে দাম নিয়ে। কেউ বলছেন দাম বেড়েছে আবার কেউ বলছেন কমেছে। তবে পাইকারি বাজার ঘুরে কমার চিত্রই দেখা গেছে। 

আরও পড়ুন: বিদ্যুৎ বিপর্যয়: টুকুর বক্তব্যকে অযৌক্তিক বললেন বিশেষজ্ঞরা

আর কৃষিবিদরা বলছেন, সরকারিভাবে আমদানি শুল্ক উঠিয়ে নেয়ায় নতুন ধান বা চাল বাজারে আসলে কৃষকের ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। 

জ্বালানি তেলের দাম বাড়ায় এবার চালের উৎপাদন খরচও বেড়েছে। তাই কৃষকদের বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন কৃষি উৎপাদনের সঙ্গে জড়িতরা। 


একাত্তর/এসজে

কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গমের কোনো...
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধান, চালসহ সব ধরনের কৃষিপণ্য সরবরাহে উৎসে কর হবে দশমিক পাঁচ শতাংশ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর