বিয়েবাড়িতে ফুল ছেঁড়া নিয়ে মারামারি, আহত ছয়জন

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:১৯ এএম

শেরপুরে বিয়ের গাড়ীতে সাজানো ফুল ছেঁড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছয়জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে বিয়ে বাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল। 

শুক্রবার (৭ অক্টোবর) রাতে শহরের চাপাতলী মহল্লায় দুই শিশুর ঝগড়ার ঘটনায় এক বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতরা হলেন আক্কাস আলী, লতিফ মিয়া, রিয়াদ, সাফিয়া আক্তার, সোহান ও পিন্টু। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার চাপাতলী মধ্যপাড়া মহল্লায় জনৈক আমীর আলীর মেয়ের বিয়ে হচ্ছিল। সন্ধ্যা ৭টায় পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ থেকে বরযাত্রী আসে। পরে বাড়ির সামনে রাখা হয় বরযাত্রীর সাজানো একটি প্রাইভেটকার। কিন্তু ওই গাড়ীর ফুল ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হাফিজুলের বাড়ির এক শিশুর সাথে বিয়েবাড়ির এক শিশুর ঝগড়া বাঁধে। 

এসময় হাফিজুরের দুই পুত্র রনি ও শফিকুলের সাথে বিয়েবাড়ির লোকদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে দুই পক্ষকে মীমাংসার জন্য সালিশ বৈঠকে বসেন। সালিশ শুরুর কিছুক্ষণ পর আবারও উত্তেজিত হয়ে হাফিজুলের দুই পুত্র রনি ও শফিকুলসহ বেশ কয়েকজন এসে বিয়েবাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল ভাংচুর করে চলে যায়। এসময় আহত হয় ছয়জন। খবর পেয়ে সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পৌর কাউন্সিলর মো. আব্দুস সাত্তার জানান, হাফিজুলের দুই ছেলেসহ অন্যান্যরা এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে হামলা চালিয়েছে। এসময় তাদের ফেরাতে গিয়ে আমিও আঘাত পেয়েছি।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত তিন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর