নতুন মোড় নিতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:৪৯ পিএম

নতুন মোড় নিতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় পাল্টে যেতে পারে গোটা যুদ্ধের গতি-প্রকৃতি। আর সেটি সন্দেহাতীতভাবে খারাপের দিকের এগিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে রাশিয়া এখন আগের চেয়ে আগ্রাসী হবে আর ইউক্রেন এরিমধ্যে যুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট মনোবল অর্জন করে ফেলেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর সোমবার, দেশটির সামরিক, যোগাযোগ ও জ্বালানি স্থাপনায় ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রতিশোধ নিতেই এসব হামলা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছের রুশ নেতা ভ্লাদিমির পুতিন। সামনে আরও হামলা আসছে বলে হুঁশিয়ারী দিয়েছেন রাশিয়ার শীর্ষ নেতারা।

image


অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্তি পাল্টা হুশিয়ারী দিয়েছেন, তার দেশের মাটি রুশ সেনাদের জন্য হবে নরকের আগুন। ইউক্রেনের সেনারা সেই নরক তৈরির জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে। সামনের সময়গুলোতে রাশিয়া কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হবেও হুশিয়ারী দিয়েছেন কিয়েভের শীর্ষ সমর নেতারা।

ইউক্রেনে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রাশিয়ার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছেন বাইডেন।

ইউক্রেন সংঘাতে আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের জড়িয়ে পরার বিরুদ্ধে কড়া ভাষায় হুশিয়ারী দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া পর্যাপ্ত পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। আশা করছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা উত্তেজনার পারদ বৃদ্ধির বিপদ অনুধাবনে সমর্থ হবে।

image


সোমবার সকালে ইউক্রেনের বিভিন্ন শহর কেঁপে উঠে রাশিয়ার একের পর এক মিসাইল আর ড্রেন হামলা। রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে ব্যস্ত সড়ক, শিশুদের খেলার জায়গা এবং জার্মান দূতাবাসে আঘাত হানে রুশ সেনাদের ছোঁড়া মিসাইল। রুশ নেতা পুতিন জানান ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ হিসেবেই ক্ষেপণাস্ত্র হামলা।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের নামে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষীদের সুরক্ষা, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করতে এই অভিযান। এর নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তার পাশাপাশি রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়।

পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়াও পশ্চিমা দেশগুলোর উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিতে থাকে। বিশেষ করে জ্বালানি তেল রুশ মুদ্রা ছাড়া বিক্রি না করার ঘোষণা দিয়ে বিপাকে ফেলে অনেক দেশকে। ইউরোপে দেখা দেয় জ্বালানি সংকট। এরিমধ্যেই ইউরোপে গ্যাস সরবরাহের লাইনে ফাটলের মতো আত্মঘাতী ঘটনাও বিপদ বাড়িয়েছে ইউরোপের।

image


শুরুতে বিস্তৃত অঞ্চলে হামলা চালালেও কয়েক সপ্তাহ পর নিজেদের জন্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা চালাতে থাকে মস্কো। জাপোরিজঝিয়ার পারমাণবিক বিদ্যুত কেন্দ্রসহ দখলে আসে বিভিন্ন এলাকা। আগস্ট মাসে দনবাসে অঞ্চলের দোনেতস্ক ও লুহানস্কের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। পরে গণভোট করে এ দুটি অঞ্চলসহ খেরসন ও জাপোরিজঝিয়াকে রাশিয়ার করে নেন পুতিন।

এদিকে, ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের হটিয়ে অল্প সময়েই বিশাল এলাকা পুনর্দখল করতে থাকে। এমন পরিস্থিতে পুতিনের পরমাণু হামলা চালানোর পরিকল্পনার খবরও তীব্র হতে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছিলেন, ইউক্রেনে ব্যাপকভাবে সহিংসতা বাড়াতে পারেন পুতিন, নির্বিচারে বোমাবর্ষণের শঙ্কাও ছিলো। 

আরও পড়ুন: চরম মন্দা ও মূল্যস্ফীতির শঙ্কায় বিশ্বব্যাংক-আইএমএফ

গত শনিবার কার্চ সেতুতে ঘটে বিস্ফোরণ। এদিকে, সামরিক বাহিনীর নতুন কমান্ডার নিয়োগ দেন পুতিন। এরপরই সোমবারের এই মিসাইল হামলা। বলা হচ্ছে, সবশেষ গত কয়েকমাসে রাজধানী কিয়েভে এটিই প্রথম হামলার ঘটনা। আর গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর প্রথম সপ্তাহের পর থেকে ইউক্রেনে এটি সবচেয়ে ব্যাপক হামলা।

 

একাত্তর/আরবিএস  

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর