গাইবান্ধায় ৫০ কেন্দ্রে ভোট বন্ধ, নির্বাচন স্থগিতের ইঙ্গিত

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৪:৩১ পিএম

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (১২ অক্টোবর) সকাল আটটা ১৪৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। 

এদিন সকাল থেকে ভোট শুরু হওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকেবিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৫০ কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।

image


এদিন গাইবান্ধার ওই আসনের নির্বাচন স্থগিতে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ইভিএমে কোনো সমস্যা নেই, সমস্যা মানুষের মধ্যে । তারা নির্বাচন ম্যানুপুলেট করছে। ভোট নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।

বিশৃঙ্খলকারীদের ভোট ডাকাত উল্লেখ করে সিইসি বলেন, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। 

সিইসি বলেন, মূল অ্যাকশন হিসেবে প্রথমেই আমরা কেন্দ্র বন্ধ করেছি। আমরা টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি যে, আমরা এখান থেকে সিসি ক্যামেরায় দেখতো পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দিয়েছি।

সিইসি জানান, যদি মনে হয় নির্বাচন সঠিকভাবে হচ্ছে না তাহলে কমিশন নির্বাচন বন্ধ করে দিতে পারে। এ বিষয়ে যখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো, তখন জানাবো।

তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহনীর ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেননি সিইসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীসহ অন্যরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এখন শুধু মাঠে থাকলেন আওয়ামী লীগের প্রার্থী।



একাত্তর/এসি

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর