আদমদীঘিতে ইউপিতে হামলা, লুটপাট ও ছবি ভাঙচুর

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:৩২ পিএম

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বুধবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, বিকেলে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তারা পরিষদের সচিব কুদরত-ই-এলাহী ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত গ্রাম পুলিশ আয়েন উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, সন্ত্রাসীরা পরিষদে ঢুকেই গ্রাম পুলিশ ও সচিবকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে। পরে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আসবাবপত্রসহ কম্পিউটারও ভাঙচুর করে। এরপর তারা পরিষদের আলমারিতে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়। 

চেয়ারম্যান আরও জানান, কেন তারা পরিষদে এ ধরনের হামলা চালিয়েছেন তা তিনি জানেন না। সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: খুলনায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজন গ্রেপ্তার

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি। 


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর