জ্বালানি সঙ্কটে মূল্যস্ফীতি বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০২:৪৩ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির সঙ্কটে মূল্যস্ফীতি বেড়েছে। এর লাগাম টানতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিকল্প নেই। একই সঙ্গে  আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের তাগিদ দেন তিনি। 

বুধবার (১৯ অক্টোবর) সকালে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম বা এটিপিএফ-এর ৩৫তম প্রধান নির্বাহীদের সভার এমন তাগিদ তুলে ধরেন তিনি।

বৈঠকে ২৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় গুরুত্ব পাবে যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য বিনিময়, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাণিজ্য ক্ষেত্রে বাধা উত্তরণের নানা দিক।  

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে বাংলাদেশ। শুল্কমুক্ত সুবিধা উঠে গেলে সেই সময়ে চ্যালেঞ্জ তৈরি হবে। সঙ্কটকালীন পরিস্থিতি উত্তরণে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে হবে। 

বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন, অঞ্চলভিত্তিক সঙ্কটগুলোর সমাধান দ্রুত করা গেলে বাণিজ্য ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া সম্ভব। 

আরও পড়ুন: ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৪৪ শতাংশ

তারা বলেন, চাহিদা এবং বাজার পর্যালোচনা করা গেলে নতুন নতুন বিনিয়োগও সৃষ্টি করা যাবে।


একাত্তর/এসি

উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সার্বিক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। নতুন এই লক্ষ্যমাত্রায় পণ্য খাত থেকে ৫৫ দশমিক দুই বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক দুই...
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর