ছোকরার কাছে ড্রিবলিং খেয়ে মেজাজ হারালেন নেইমার!

মাঠেই মারপিট, পরে ক্ষমা প্রার্থনা

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৩১ পিএম

ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র এবং তাঁরই এক সময়ের আইডল রবিনহোর ছেলের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এক লড়াই নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। ট্রেইনিং গ্রাউন্ডের সেই চড়কাণ্ডের পর অবশেষে জনসমক্ষে ক্ষমা চাইলেন নেইমার।

বয়স ৩৪ হলেও নেইমারের মেজাজ যে এখনো সেই ১৮ বছরের কিশোরের মতোই খিটখিটে, তা আরও একবার প্রমাণিত হলো। নিজের দলেরই জুনিয়র সতীর্থ, অর্থাৎ কিংবদন্তি রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রকে চড় মেরে বসার পর অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।


মঙ্গলবার প্যারাগুয়েতে রেকোলেতার বিপক্ষে সান্তোসের ১-১ ড্রয়ের পর সাংবাদিকদের সামনে নিজের ভুল স্বীকার করে নেইমার বলেন, যদি আপনারা সংবাদমাধ্যমের সামনে ক্ষমা শুনতে চান, তবে এই যে আমি ক্ষমা চাইছি। ওর কাছে এবং ওর পরিবারের কাছে আমি আগেই ক্ষমা চেয়েছি। আমি সীমা লঙ্ঘন করেছিলাম।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, গত রোববার ট্রেইনিং সেশনের সময় ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র বল নিয়ে ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে বেরিয়ে যান। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ইগোতে যেন এতেই চোট লাগে! জুনিয়র সতীর্থের কাছে এভাবে নাস্তানাবুদ হওয়া মেনে নিতে না পেরে মেজাজ হারিয়ে রবিনহো জুনিয়রকে চড় মেরে বসেন নেইমার।


এই ঘটনা জানাজানি হতেই সান্তোস ক্লাব কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। মঙ্গলবার ম্যাচ শেষে রবিনহো জুনিয়র নিশ্চিত করেছেন যে নেইমার তাঁকে চড় মেরেছিলেন। আক্ষেপের সুরে তিনি বলেন, বিষয়টি আমাকে খুব কষ্ট দিয়েছিল কারণ উনি ছোটবেলা থেকেই আমার আইডল। তবে, আমি আমার বাবা-মায়ের সাথে কথা বলেছি এবং ওঁর ক্ষমা গ্রহণ করেছি। এখন সব মিটে গেছে। ম্যাচে নেইমার গোল করার পর রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরে উদযাপন করেন, যা দেখে মনে হয়েছে বরফ কিছুটা গলেছে। নেইমারের দাবি, ওকে আমি খুব পছন্দ করি। ফুটবলে বন্ধু বা ভাইয়ের সাথে এমন ঝগড়া হয়েই থাকে।

বারবার চোটের কবলে পড়া নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। তবে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দলে জায়গা পেতে তিনি মরিয়া। কোচ কার্লো আনচেলত্তি ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন। মাঠের বাইরের এই বিতর্ক তাঁর দলে ফেরার পথে কাঁটা হয়ে দাঁড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।


উল্লেখ্য, রবিনহো জুনিয়রের বাবা এবং নেইমারের প্রাক্তন সতীর্থ ৪২ বছর বয়সী রবিনহো বর্তমানে গণধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ব্রাজিলের কারাগারে সাজা খাটছেন। বাবার এমন দুঃসময়ে আইডল নেইমারের কাছ থেকে পাওয়া এই ব্যবহার তরুণ রবিনহো জুনিয়রের জন্য যে মোটেও সুখকর ছিল না, তা বলাই বাহুল্য। তবে শেষ পর্যন্ত ‘সরি’ বলে আপাতত পরিস্থিতি সামাল দিয়েছেন নেইমার। এখন দেখার বিষয়, আনচেলত্তির গুড বুকে তাঁর নাম ওঠে কি না!

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর