হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৮:১৬ পিএম

হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার সুলতানশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল লতিফের কন্যা শিমলা আক্তার (৯) ও পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর কন্যা রোজিনা আক্তার (৭)। শিমলা ও রোজিনা সম্পর্কে খালাতো বোন। শিমলা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও রোজিনা দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নিহত শিশুদের স্বজনরা জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। একপর্যায়ে তারা ঘরের টিনের চালে ওঠে। এসময় তারা অসাবধানতায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, একজনের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, কারও কোনো অভিযোগ না থাকায় নিহত দুই বোনের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর