নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাসের ধাক্কা, একজনের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৮:২০ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুমিল্লাগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকাল চারটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নবীর হোসেন জানান, বিকেলে ঢাকা-হোমনা সুপার সার্ভিস নামে দ্রুতগতির কুমিল্লাগামি যাত্রীবাহী একটি বাস শিমরাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এসময় বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর