শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৪:৩৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ অক্টোবর) ভোররাত তিনটার দিকে কেওয়া পশ্চিমখন্ড বর্ণমালা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি জাহাঙ্গীর আলম (৩৮) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার বর্ণমালা মোড়ের শাহজাহান কনট্রাক্টরের ছেলে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, গোপন খবরের ভিত্তিতে বর্ণমালা মোড় এলাকার সোনিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের রাস্তার পাটের বস্তার ভেতরে অভিনব কায়দায় রাখা ৬৫ বোতল মদসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত

গাজীপুরে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মাদক কারবারিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর