অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৪:২০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অর্ধশতাধিক বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে অভিযান চালায়। এসময় একজন সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, মোবাইলগুলো তিনি ভারতের চোরাই বাজার থেকে কিনে এনেছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নোয়াখালীর পুলিশ সুপার এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির দেয়া তথ্যাদি যাচাই-বাছাই চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর