ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৩:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রবাসফেরত এক বাবা। এ ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছেন ঘাতক ছেলে মনির হোসেন ও তার স্ত্রী। 

রোববার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোগল মিয়া (৫৫) ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মোগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। তিনি এক মাস আগে দেশে ফেরেন। 

ওসি আরও জানান, মোগল মিয়ার দুই ছেলে তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। তিন সন্তানের জনক মনির অনেকটা ভবঘুরে প্রকৃতির। নিজে কোনো কাজ না করে পিতার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন তিনি।

ভোরে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মোগল মিয়া। কিছুক্ষণ পর পিতার কাছে টাকা চান মনির।

এসময় মোগল মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করেন মনির। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মোগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় নিহত এক, আহত পাঁচ

ওসি আরও জানান, ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে গেছেন। তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর