ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হতে পারে সিত্রাং

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০২:০৩ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘনীভূত হলে এটির শক্তি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তবে অমাবস্যার কারণে জলোচ্ছ্বাস বা পানির উচ্চতা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পানির উচ্চতা বেড়ে স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে আট ফুট বেশি হতে পারে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে ঝড়টি বাংলাদেশ উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, সিত্রাং এখনও মাঝারি আকারের ঘূর্ণিঝড় হিসাবেই আছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে।

সিত্রাং এখন একটি 'সাইক্লোনিক স্টর্ম' অবস্থায় আছে। মঙ্গলবার  (২৪ অক্টোবর) ভোরবেলা নাগাদ এটি 'সিভিয়ার সাইক্লোন' বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-পূর্ব দিক দিয়ে সরাসরি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি বাংলাদেশের বরিশালের খেপুপাড়া অঞ্চলে আঘাত হানবে। মোংলা ও পায়রা অঞ্চলের দিক দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুশিয়ারি সঙ্কেত নামিয়ে সাত নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

সেইসাথে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও সাত নম্বর বিপদ সঙ্কেতের আওতায় থাকবে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


একাত্তর/এসজে

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর