এক্সপ্রেস ট্রেনকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন যুবক

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

বগুড়ায় রেললাইনে জোড়া অংশে ভাঙা দেখতে পেয়ে এক যুবক লাইনে লাল কাপড় টাঙিয়ে একটি রাজশাহীগামী একটি এক্সপ্রেস রেলকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন। পরে লাল কাপড় উড়তে দেখে থেমে যাওয়া ট্রেনটি লাইন মেরামত শেষে প্রায় ৩০ মিনিট পর গন্তব্যে ছেড়ে গেছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে জেলার আদমদীঘি উপজেলার  ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর এলাকায় উত্তরা এক্সপ্রেসটি লাল কাপড় উড়ানো দেখে থেমে যায়। এতে রক্ষা পায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে।

স্থানীয় ও রেলওয়ের সূত্র জানিয়েছে, সকালে রেললাইনের পাশ দিয়ে এক যুবক হেঁটে যাওয়ার সময় লাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথের ভাঙা অংশে লাল কাপড় টাঙিয়ে দেন। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপর রেলওয়ের পিডব্লিউআই বিভাগের লোকজন এসে প্রায় ৩০ মিনিট ধরে মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

image


সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেন জানান, বিষয়টি হিলি বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ঝড়ে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

রেলওয়ের হিলি পিডব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে মেরামত করেন। 

তিনি জানান, প্রতি সাত কিলোমিটার পর পর রেলকর্মীরা দায়িত্বে থাকে। তাই সেখানে ছুটে গিয়ে মেরামত কাজ শেষ বেশি সময় লাগেনি। 


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর