সিরাজগঞ্জে ঝড়ে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:১৫ পিএম

সিরাজগঞ্জে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিক জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামে যমুনার শাখা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলো- পূর্ব মোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)। 

নিহতদের পরিবার জানায়, ছয় জন নৌকা যোগে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাসহ সবাই ডুবে যায়। পরে স্থানীয়রা বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় পাঁচ জনকে জীবিত উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই মরা যায় শিশুটি। মা আয়শাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রাত ৯টার দিকে মোহনপুর গ্রাম শিল্পপার্ক এলাকা থেকে লগি-বৈঠাচালিত একটি ছোট নৌকায় আয়েশা খাতুন ও তার দুই বছরের ছেলেসহ মোট ছয়জন পূর্ব মোহনপুরে ফিরছিল।

আরও পড়ুন: ১১ প্রাণ কেড়ে নিলো ঘূর্ণিঝড় সিত্রাং

মাঝপথে তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় আরাফাত মায়ের কোল থেকে নদীতে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায় এবং আয়েশা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর