খালে বাঁধ দিয়ে মাছ চাষ: মৎস্যচাষীর কারাদণ্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৪:৫৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের কাজির হাওলা গ্রামের ‘হাড়ের কোলা’ সরকারি খালে বাঁধ দিয়ে মাছ করার দায়ে মো. ইকবাল গাজী (৪২) নামের এক মৎস্য চাষীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ আদেশ দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্ত ইকবাল গাজীর বাড়ি সদর ইউনিয়নের কাজির হাওলা গ্রামে এবং তার বাবার নাম মৃত নুরুল আলম গাজী।  

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় কৃষক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইকবাল কাজির হাওলা গ্রামের ওই খালটি দখল করে মাছ চাষ করছিল। এতে করে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করে স্থানীয় কৃষকরা। 

এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে খালটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল কাটে এবং বাঁধ কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় খাল দখলকারী ইকবালকেও। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।      

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ লঙ্ঘনের অভিযোগে ইকবালকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে খালের বাঁধ কেটে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 


একাত্তর/এআর

পটুয়াখালীর কলাপাড়ায় ঘুঘু ও শালিক পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজন করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) (ভূমি) এক মাস করে কারাদণ্ড...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর