পদ্মায় জেলের জালে উঠে এলো লাখ টাকার ঢাঁই মাছ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে রাজবাড়ীর পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জেলে জীবন হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জীবন হলদার বলেন, ভোর রাত থেকে পদ্মা নদীর হরিরামপুর থেকে জাল ফেলা শুরু করি। পরে চরকর্নেশনা এলাকায় আসলে জালে টান পড়ে। দ্রুত জাল টেনে নৌকায় তুললে ধবধবে সাদা রঙয়ের বিলুপ্ত প্রায় এই মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে আসি।

এদিকে মাছটিকে দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। মাছটি উন্মুক্ত নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায় কিনে নেয় শাকিল সোহান মৎস্য আড়ত।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি কিনে নেওয়ার পর কেজি প্রতি দুই টাকা লাভে মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর